লাকডাউনে যাত্রীবাহী নৌযান বন্ধ, চলবে মালবাহী জাহাজ
👉বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার অথবা মঙ্গলবার থেকে এই লকডাউন কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 'আপাতত সাত দিন লকডাউন দিচ্ছি। আশা করছি, এই সাত দিন মানুষকে ঘরের মধ্যে রাখতে পারলে সংক্রমণ রোধ করতে পারব। না হলেসংক্রমণ আরো ছড়িয়ে যাবে। মানুষের নানা বিষয় আছে, সেগুলো সাত দিন লকডাউনের শেষের দিকে বিবেচনা করব, বিশেষজ্ঞদের পরামর্শ নেব। আপাতত সাত দিন থাকবে।'
সরকার বলছে, শনিবার রাতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে লকডাউনের বিস্তারিত জানিয়ে দেয়া হবে।💢💢💢
Facebook 😀😀😀


0 Comments